কিয়েভে এসবিইউ সদর দপ্তরে রাশিয়ার ড্রোন হামলা, পাল্টা জবাবের ঘোষণা জেলেনস্কির
ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানিয়েছেন, ঐতিহাসিক নগরকেন্দ্রে চালানো এ হামলায় অন্তত ১২ জন আহত হয়েছেন। রাশিয়ার সঙ্গে সাড়ে চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে ইউক্রেনের সরকারি কোনো গুরুত্বপূর্ণ ভবনে হামলার ঘটনা বিরল। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।