পিএইচপির নিরাপত্তা ত্রুটি যেভাবে বিশ্বজুড়ে সাইবার হামলার সুযোগ করে দিলো
বিশ্বের প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইটের মূল কাঠামো হিসেবে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে ২২ বছর ধরে লুকিয়ে থাকা এক গুরুতর নিরাপত্তা ত্রুটি উন্মোচন করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এই দুর্বলতাকে কাজে লাগিয়ে হ্যাকাররা বিশ্বজুড়ে সাইবার হামলা চালাতে পারে এমন আশঙ্কায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের সরকারি–বেসরকারি অসংখ্য ওয়েবসাইট ও ডিজিটাল সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।