ভারতে প্রবল বৃষ্টি ও বন্যায় ২ দিনে প্রাণহানি অন্তত ৩৫
ভারতের গুজরাটে প্রবল বর্ষণ ও বন্যায় দুইদিনে প্রাণ গেছে কমপক্ষে ৩৫ জনের। আসাম রাজ্যে সপ্তাহব্যাপী বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ জনে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে ওড়িষার ছয় জেলায়। হিমাচলের সাত জেলায় অরেঞ্জ অ্যালার্ট। অন্যদিকে চীনে টাইফুন নৌলের আঘাতে বাতিল চারশোর বেশি ফ্লাইট।