ওয়াশিংটন-পোস্ট

ইসরাইল রক্ষায় নিজেদের চেয়েও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে যুক্তরাষ্ট্র: ওয়াশিংটন পোস্ট
ইরানি হামলা থেকে ইসরাইলকে রক্ষায় দেশটির নিজস্ব বাহিনীর চেয়েও বেশি উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইন্টারসেপ্টর ব্যবহার করেছে মার্কিন সামরিক বাহিনী। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মিত্রদেশকে সুরক্ষা দিতে গিয়ে যুক্তরাষ্ট্রকে এতটাই বড় বোঝা বইতে হয়েছে যে, এখন দেশটিতে এই ধরনের ক্ষেপণাস্ত্রের তীব্র সংকট দেখা দিয়েছে। এই ঘাটতির কারণে এর আগে মধ্যপ্রাচ্যের অন্যান্য মিত্রদের ইন্টারসেপ্টর সরবরাহের অনুরোধও প্রত্যাখ্যান করেছিল ওয়াশিংটন।

‘তারা কথা বলতে চায়, আমি বলেছি—অনেক দেরি হয়ে গেছে!’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, ‘তাদের বিমান প্রতিরক্ষা, বিমানবাহিনী, নৌবাহিনী এবং নেতৃত্ব আর নেই’—যা ইরানি সরকারকে উদ্দেশ করে বলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।