প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে পার্লামেন্টের সামনে কংগ্রেসের বিক্ষোভ
শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে বিরোধী দল কংগ্রেস। আজ (বৃহস্পতিবার, ৩০ জুলাই) পার্লামেন্ট ভবনের সামনে কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধীসহ দলের সংসদ সদস্যরা প্লেকার্ড হাতে বিক্ষোভ করেন।