তিনদিন পর সেন্টমার্টিনে পুনরায় জাহাজ চলাচল শুরু
বৈরী আবহাওয়ার কারণে তিনদিন বন্ধ থাকার পর কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল শুরু হয়েছে। আজ (রোববার, ২২ নভেম্বর) সকালে কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ জেটি ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে পাঁচটি জাহাজ ছেড়ে যায়। এসব জাহাজে ১ হাজার ৮৭০ জন পর্যটক ছিলেন।