
সেন্টমার্টিন ভ্রমণে যাচ্ছেন? জানুন যাতায়াত, জাহাজ টিকিট, রিসোর্ট ভাড়া ও ১০ তথ্য
কক্সবাজারের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াত ও অবস্থান আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে (Saint Martin island tour reopening 2026)। পর্যটকেরা আগামী ১৫ মার্চ পর্যন্ত দ্বীপে যাতায়াত করতে ও রাতে অবস্থান করতে পারবেন। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এবার দৈনিক সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক দ্বীপটি ভ্রমণের সুযোগ পাবেন (Saint Martin daily tourist limit 2026)। পাশাপাশি প্রতিটি পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি প্রদান করতে হবে(Saint Martin tour guide 2026 guidelines and travel rules)।

সেন্টমার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা, অফ-সিজনে কারা এবং কীভাবে যেতে পারবেন? জেনে নিন
পর্যটন মৌসুমে (Tourism season) বিরতি দিয়ে গত (রোববার, ০১ ফেব্রুয়ারি) থেকে টানা ৯ মাসের জন্য পর্যটকদের জন্য বন্ধ হয়ে গেল প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ৯ মাস টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী কোনো পর্যটকবাহী জাহাজ (Tourist ship) চলাচলের অনুমতি দেওয়া হবে না। তবে জরুরি প্রয়োজনে এবং বিশেষ পেশার মানুষের জন্য প্রশাসনের পক্ষ থেকে যাতায়াতের বিশেষ সুযোগ রাখা হয়েছে।

প্রায় ৯ মাস পর সেন্টমার্টিন রুটে চালু হচ্ছে পর্যটকবাহী জাহাজ
প্রায় ৯ মাস বন্ধ থাকার পর আগামী (রোববার ১ ডিসেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল।