নিখোঁজের ৩ বছর পর ফ্ল্যাট থেকে সাবেক মন্ত্রীর বোনের কঙ্কাল উদ্ধার
মিসরের গিজা প্রদেশের আল হারাম এলাকায় বাড়িভাড়া বিরোধের জেরে আদালতের নির্দেশে এক ভাড়াটেকে উচ্ছেদ করতে গিয়ে ফ্ল্যাটের ভেতর থেকে এক নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। পরে তদন্তে জানা গেছে, ওই নারী একজন চক্ষু চিকিৎসক এবং তিনি দেশটির এক সাবেক মন্ত্রীর বোন। মৃত্যুর প্রায় তিন বছর পর তার এই কঙ্কাল উদ্ধার হল।