মেসির ৯০০তম গোলের অপেক্ষা বাড়লো
ক্যারিয়ারের ৯০০তম গোলের অপেক্ষা আরও বাড়লো লিওনেল মেসির। কনকাকাফ চ্যাম্পিয়নশিপ কাপের শেষ ষোলোর প্রথম লেগে ন্যাশভিলের সঙ্গে গোলশূন্য ড্র করেছে করেছে ইন্টার মায়ামি। গতকাল (বুধবার, ১২ মার্চ) দিবাগত রাতে জিওডিস পার্ক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।