৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেয়ার বৈশ্বিক উদ্যোগে যোগ দিলো বাংলাদেশ
২০২৬- ২০৩০ সালের মধ্যে বিশ্বজুড়ে ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেয়ার বৈশ্বিক উদ্যোগে যুক্ত হয়েছে বাংলাদেশ। এ লক্ষ্য বাস্তবায়নে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিয়োগ চেয়েছে দেশটি।