কয়লা
রাশিয়ার তেল কেনা বন্ধের শর্তে ভারতের ওপর অতিরিক্ত শুল্ক প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

রাশিয়ার তেল কেনা বন্ধের শর্তে ভারতের ওপর অতিরিক্ত শুল্ক প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

ভারতের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাহী আদেশে অনুযায়ী, ভারত কোনোভাবেই রাশিয়া থেকে তেল আমদানি করতে পারবে না। এর পরিবর্তে ভারত যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা থেকে তেল ক্রয় করবে। এছাড়া আগামী ১০ বছরের জন্য প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে ভারত ও যুক্তরাষ্ট্র। পাশাপাশি আগামী পাঁচ বছরে ৫০০ বিলিয়ন ডলারের মার্কিন জ্বালানি পণ্য, বিমান এবং যন্ত্রাংশ, মূল্যবান ধাতু, প্রযুক্তি পণ্য এবং কয়লা কিনবে ভারত।