আবার কলেজ র্যাংকিং প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয় আবারও কলেজ র্যাংকিং প্রকাশের উদ্যোগ নিয়েছে। নির্ধারিত প্রধান কর্মদক্ষতা সূচকের (কেপিআই) ভিত্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ও বেসরকারি অনার্স কলেজগুলোর পারফরম্যান্স মূল্যায়নের মাধ্যমে জাতীয় ও বিভাগীয় পর্যায়ে সেরা কলেজ নির্বাচন করা হবে।