দুই বছর ধরে বন্ধ কাজিরহাট সেতুর নির্মাণকাজ, ঝুঁকি নিয়ে পারাপার
পদ্মা সেতু চালুর পর ঢাকা-শরীয়তপুর রুটে যান চলাচল বেড়েছে বহুগুণ। শরীয়তপুরের মানুষের যাতায়াতে খুলেছে নতুন দুয়ার। অথচ সেই সম্ভাবনার বড় বাঁধা কীর্তিনাশা নদীর ওপর নির্মাণাধীন কাজিরহাট সেতু। প্রায় দুই বছর সেতুটির কাজ বন্ধ থাকায় জরাজীর্ণ ও অতি ঝুঁকিপূর্ণ পুরনো সেতুই যাত্রীদের পারাপারের ভরসা। এতে যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা।