
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান ক্রেমলিনের
উপসাগরীয় অঞ্চল এবং বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতা রক্ষায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছে ক্রেমলিন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ২ জনের মৃত্যুদণ্ড কার্যকর
ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। আজ (সোমবার, ২০ এপ্রিল) স্থানীয় সময় সকালে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

আল জাজিরার সম্প্রচার স্থগিত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ
অধিকৃত পশ্চিমতীরে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সম্প্রচার স্থগিত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। উসকানিমূলক কন্টেন্ট প্রচারের অভিযোগে সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। এর মধ্যেই, ইসরাইলি হামলায় উপত্যকাটিতে একদিনেই প্রাণ গেছে আরো ১১ ফিলিস্তিনির। এদিকে, ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত পার্লামেন্ট থেকে পদত্যাগ করছেন।

আল জাজিরার ব্যুরো অফিস বন্ধ রাখতে ইসরাইলি বাহিনীর নির্দেশ
৪৫ দিনের জন্য অবরুদ্ধ পশ্চিম তীরে আল জাজিরার ব্যুরো অফিস বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। এর আগে কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির রামাল্লা কার্যালয়ে অভিযান চালায় সেনারা।