
কাবা শরিফ প্রথমবার দেখে যে দোয়া পড়বেন: জেনে নিন সঠিক নিয়ম ও আমল
হজ বা ওমরাহর প্রধান লক্ষ্য থাকে মহান আল্লাহর ঘর কাবা শরিফ জিয়ারত করা। ইসলামের ইতিহাসে কাবা শরিফের গুরুত্ব অপরিসীম। মুমিন মুসলমান যখন প্রথমবার এই পবিত্র ঘরের দিকে তাকায়, তখন তার দোয়া কবুলের সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই কাবা দেখা এবং মসজিদে প্রবেশের সঠিক দোয়া ও আদব জানা জরুরি।

কাবা শরিফে উল্টোভাবে হাঁটলে কি তাওয়াফ হবে? জেনে নিন শরিয়তের সঠিক বিধান
ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম প্রধান স্তম্ভ হজ ও ওমরাহ (Hajj and Umrah) পালনের অবিচ্ছেদ্য অংশ হলো পবিত্র কাবা ঘর প্রদক্ষিণ করা, যাকে ইসলামি পরিভাষায় তাওয়াফ (Tawaf) বলা হয়। হাজরে আসওয়াদের (Hajr-e-Aswad) কোণ থেকে শুরু করে কাবার চারদিকে সাতবার ঘোরাকে এক তাওয়াফ বলা হয়। তবে তাওয়াফ চলাকালীন ভিড়ের চাপে অনেকেরই বুক বা পিঠ কাবার দিকে ঘুরে যায়। এমতাবস্থায় তাওয়াফ কবুল হবে কি না, তা নিয়ে অনেক হজযাত্রীর মনেই প্রশ্ন জাগে।

পরিবর্তন করা হলো কাবা ঘরের গিলাফ
হিজরি নববর্ষের প্রথম দিনে পবিত্র কাবা ঘরের গিলাফ পরিবর্তন করা হয়েছে। রীতি অনুযায়ী বুধবার (২৫ জুন) মসজিদুল হারামে এশার নামাজ শেষ হবার পর উন্মোচন করা হয় নতুন গিলাফ। দীর্ঘ ১১ মাস ধরে তৈরি এই গিলাফে ব্যবহার করা হয়েছে দামি সিল্ক কাপড়। তার ওপরে স্বর্ণ-রৌপ্যের সুতায় ক্যালিগ্রাফি করা হয়েছে কোরানের ৬৮টি আয়াত, যা দেখার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকেন লাখ লাখ মুসল্লি।

শেষ হলো পবিত্র হজের আনুষ্ঠানিকতা
মিনার জামারায় ছোট শয়তানকে তিনটি পাথর মারার মধ্য দিয়ে শেষ হলো পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এর আগে জামারায় বড় শয়তানকে পাথর মারেন তারা। পাথর মারা শেষে ফিরে কাবা শরিফ তাওয়াফ করেন তারা।