
সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে
সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ (বৃহস্পতিবার, ১৮ জুন) এ আদেশ দেন আদালত। বিশ্বাসভঙ্গ ও ব্যাংক জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় আদালতের সমন উপেক্ষা করায় এ আদেশ দেয়া হয়েছে।

বিএনপি নেতার মুক্তি উদযাপনে ভিড়, পদদলিত হয়ে প্রাণ গেল কর্মীর
চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের সামনে বিএনপি নেতা আব্দুল্লাহ আল রায়হানকে ফুল দিয়ে বরণ করতে গিয়ে অতিরিক্ত ভিড়ে পদদলিত হয়ে মিঠু আলী (৫০) নামে এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও একজন। তবে তার নাম ঠিকানা পাওয়া যায়নি।

স্ত্রীর বিরুদ্ধে চুরি, স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা; আদালতের আদেশে দু’জনই কারাগারে
ফেনীতে একে অপরের বিরুদ্ধে করা পৃথক মামলায় স্বামী ও স্ত্রী উভয়কে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ (বুধবার, ১০ জুন) ফেনীর সোনাগাজী আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিনহাজ উদ্দিন যৌতুক ও চুরির অভিযোগে করা পরস্পরবিরোধী মামলার শুনানি শেষে এ আদেশ দেন।

সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কারাগারে
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের এপিএস হাসনাত হোসাইনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

প্যারোলে বাবার জানাজায় হাজতি ছেলে, পরে ফের কারাগারে
বাবার মৃত্যুতে শেষ বিদায় জানাতে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন মানিকগঞ্জ জেলা কারাগারে থাকা হাজতি মো. কামরুল ইসলাম (৩০)। কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে তিনি নিজ গ্রামে এসে বাবার জানাজা ও দাফন কার্যক্রমে অংশগ্রহণ করেন। নির্ধারিত সময় শেষে তাকে পুনরায় মানিকগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে নেয়া হয়।

নারায়ণগঞ্জ কারাগারে বন্দিদের অন্যরকম ঈদ উদযাপন
নারায়ণগঞ্জ জেলা কারাগারে ঈদুল আজহা উপলক্ষে বন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যাবস্থা করা হয়েছে। এছাড়াও ঈদ উপলক্ষে বন্দিদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলারও আয়োজন করা হয়।

ঈদে বন্দিদের জন্য চট্টগ্রাম কারাগারে বিশেষ আয়োজন
উঁচু দেয়াল, লোহার গেট আর কঠোর নিরাপত্তার ভেতরে কারাগারে থাকা বন্দিদের কাছে ঈদের আনন্দ অনেকটাই অধরা। তবে প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল আজহা উপলক্ষে নানা উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।

ঈদ উপলক্ষে ৪ বন্দির সাজা মওকুফ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার চারজন বন্দির সাজা মওকুফ করে তাদের মুক্তির আদেশ দিয়েছে সরকার। খুব শিগগিরই সংশ্লিষ্ট কারাগার থেকে তাদের মুক্তি দেয়া হবে বলে জানিয়েছে কারা অধিদপ্তর।

৭ মার্চের ভাষণ বাজানো: দুই মাস পর জামিনে কারামুক্ত ইমি
সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় জামিনে কারামুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ (ইমি)। গ্রেপ্তারের দুই মাস পর আজ (বৃহস্পতিবার, ৭ মে) সকালে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়।

জেফ্রি এপস্টেইনের সেই কথিত চিরকুট এলো প্রকাশ্যে
যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের লেখা বলে দাবি করা একটি চিরকুট প্রকাশ করেছেন দেশটির একজন ফেডারেল বিচারক। এপস্টেইনের সাবেক কারাসঙ্গী নিকোলাস তারতাগলিওন দাবি করেছেন, তিনি কারাগারে একটি গ্রাফিক নভেলের ভেতর এই চিরকুটটি পেয়েছিলেন। নিউইয়র্ক টাইমস এই চিরকুটের সত্যতা যাচাই করতে না পারলেও এটি নিয়ে জনমনে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আমাকেও দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে: প্রধানমন্ত্রী
ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আসুন, আমরা এমন একটি সমাজ গড়ে তুলি, যেখানে ন্যায় বিচারই হবে শেষ কথা।’ আজ (মঙ্গলবার, ২৮ এপ্রিল) দুপুরে রাজধানীর শাহবাগে শহিদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: অভিযুক্ত রুমমেট হিশাম কারাগারে
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার দায়ে অভিযুক্ত রুমমেট মার্কিন নাগরিক হিশামকে কারাগারে পাঠানো হয়েছে। এরআগে, ফ্রাঙ্কল্যান্ড সেতুর ওপর থেকে লিমনের মরদেহ উদ্ধারের কয়েক ঘণ্টা পর নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির দেহাবশেষ উদ্ধার করে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেন তার ভাই জাহিদ হাসান প্রান্ত।