কিইভ

ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনের বৃহত্তম ইস্পাত কারখানা বন্ধ করলো আর্সেলোরমিত্তাল
ইউক্রেনের শিল্প প্রতিষ্ঠানের ওপর রাশিয়ার ধারাবাহিক ও ভয়াবহ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার মুখে দেশটির সবচেয়ে বড় ইস্পাত কারখানা বন্ধ করে দিয়েছে বহুজাতিক প্রতিষ্ঠান আর্সেলোরমিত্তাল। লাক্সেমবার্গভিত্তিক এই শীর্ষ কোম্পানি জানিয়েছে, পাঁচ সপ্তাহের মধ্যে চারবার ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা শঙ্কায় তারা কারখানার উৎপাদনে আর ফিরতে পারছে না।

কিইভে বিস্ফোরণ: সরকারি কর্মকর্তাদের অবহেলার প্রমাণ পাওয়ার দাবি জেলেনস্কির
কিয়েভের উপকণ্ঠে একটি আবাসিক এলাকায় অস্ত্রের গুদাম পরিচালনার অনুমতি দেয়া কর্মকর্তাদের শনাক্ত করা হয়েছে এবং তাদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওই গুদামে বিস্ফোরণে ১০ জন নিহত হয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।