কিমি-আন্তোনেলি

ফর্মুলা ওয়ানের সর্বকণিষ্ঠ বিশ্বচ্যাম্পিয়ন কিমি আন্তোনেলি
মাত্র ২০ বছর বয়সেই ফর্মুলা ওয়ানের বিশ্বচ্যাম্পিয়ন মার্সিডিজের ইতালিয়ান ড্রাইভার কিমি আন্তোনেলি। ইতিহাস গড়তে জিততে হয়নি গ্রাঁ প্রি, পোডিয়ামে থাকাই যথেষ্ট! মেক্সিকো সিটি গ্রাঁ প্রিতে তৃতীয় হয়ে প্রথমবারের মতো বিশ্বসেরার মুকুট পরলেন এই তরুণ। ভেঙে দিলেন সেবাস্তিয়ান ভেটেলের দীর্ঘদিনের রেকর্ড।

সবচেয়ে কম বয়সে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পথে কিমি আন্তোনেলি!
ফর্মুলা ওয়ানের ইতিহাসে নতুন অধ্যায় লেখার হাতছানি কিমি আন্তোনেলির সামনে। যুক্তরাষ্ট্র গ্রাঁ প্রিতে জিতলেই সবচেয়ে কম বয়সে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পথে অনেকটাই এগিয়ে যাবেন এই ইতালিয়ান তরুণ। পোল পজিশন নিয়ে সেই সম্ভাবনা আরও উজ্জ্বল করেছেন মার্সিডিজের এই চালক। তবে শিরোপার চাপ নয়, বরং ক্যারিয়ারের সবচেয়ে রোমাঞ্চকর সময়টা উপভোগ করছেন আন্তোনেলি।