কিশোরগঞ্জ
আগামীকাল কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল (রোববার, ১৫ আগস্ট) কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মৎস্যপক্ষের উদ্বোধন ও ফ্যামিলি কার্ড বিতরণসহ একাধিক কর্মসূচিতে অংশ নেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

দেড় মাসেও বদলায়নি বিকল ট্রান্সফরমার; ভোগান্তিতে কিশোরগঞ্জের হাজারো গ্রাহক

দেড় মাসেও বদলায়নি বিকল ট্রান্সফরমার; ভোগান্তিতে কিশোরগঞ্জের হাজারো গ্রাহক

কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল-ডুবাইল মোড় এলাকায় প্রায় দেড় মাস বিকল হয়ে পড়ে আছে একটি বিদ্যুতের ট্রান্সফরমার। বিদ্যুৎ বিভাগের দীর্ঘসূত্রতা ও অব্যবস্থাপনায় হাজারও গ্রাহককে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশের আরেকটি ট্রান্সফরমার থেকে অস্থায়ীভাবে সংযোগ দিয়ে কোনোমতে বিদ্যুৎ সরবরাহ করা হলেও ভোল্টেজ এতটাই কম যে, স্বাভাবিকভাবে চলছে না ঘরোয়া কাজ, ব্যবসা-বাণিজ্য কিংবা শিক্ষার্থীদের পড়াশোনা।

চার বছরে ফ্যামিলি কার্ডের আওতায় আসবে ১ কোটি ৬০ লাখ পরিবার

চার বছরে ফ্যামিলি কার্ডের আওতায় আসবে ১ কোটি ৬০ লাখ পরিবার

পাইলট প্রকল্প শেষে আগামী ১৬ আগস্ট ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। কিশোরগঞ্জ সদরের লতিফাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে প্রধানমন্ত্রী তারেক রহমান এই উদ্বোধন করবেন। এরপর চার বছরে এক কোটি ৬০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে।

সংকটের মধ্যেই কিশোরগঞ্জে নদীর নিচে গ্যাস লাইন লিকেজ, জনমনে আতঙ্ক

সংকটের মধ্যেই কিশোরগঞ্জে নদীর নিচে গ্যাস লাইন লিকেজ, জনমনে আতঙ্ক

দেশজুড়ে যখন তীব্র গ্যাস সংকট, তখন কিশোরগঞ্জের কটিয়াদীতে নদীর তলদেশে থাকা তিতাস গ্যাসের উচ্চচাপের মূল সঞ্চালন লাইন থেকে প্রায় এক মাস ধরে অনবরত বের হচ্ছে গ্যাস। নদীর পানিতে উঠছে বুদবুদ, বাতাসে ছড়িয়ে পড়ছে তীব্র গন্ধ। জাতীয় সম্পদের এমন অপচয় এবং গ্যাস লিকেজ জনমনেও তৈরি করেছে ব্যাপক আতঙ্ক।

কিশোরগঞ্জে ২ দিনে পানিতে ডুবে ৯ জনের মৃত্যু

কিশোরগঞ্জে ২ দিনে পানিতে ডুবে ৯ জনের মৃত্যু

মাত্র দুই দিনের ব্যবধানে কিশোরগঞ্জের আট উপজেলায় পৃথক নয়টি ঘটনায় পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন ৯ জন। গত শুক্রবার (২৪ জুলাই) সকাল থেকে শনিবার (২৫ জুলাই) বিকেল পর্যন্ত ঘটে যাওয়া এসব ঘটনায় নিহতদের মধ্যে রয়েছে ৬ শিশু, দুই যুবক ও একজন মধ্যবয়সী ব্যক্তি।

মরদেহ উদ্ধার করতে গিয়ে পুলিশ দেখলেন, নিহত শিশু নিজেরই ছেলে

মরদেহ উদ্ধার করতে গিয়ে পুলিশ দেখলেন, নিহত শিশু নিজেরই ছেলে

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। তবে এ দুর্ঘটনার সবচেয়ে মর্মান্তিক দিক হলো, নিহত শিশুটির মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের সন্তানের মরদেহের মুখোমুখি হয়েছেন তার বাবা, যিনি কিশোরগঞ্জ সদর মডেল থানার এক পুলিশ সদস্য।

কিশোরগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

কিশোরগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

কিশোরগঞ্জের মিঠামইনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে উপজেলা বিএনপির সভাপতি (পদ স্থগিত) জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫৮)। বুধবার (১৫ জুলাই) রাত ৯টার দিকে উপজেলা সদরের কামালপুর বেড়িবাঁধ এলাকায় নিজ বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছেন তার সহযোগী বিএনপি নেতা হাদিস মিয়া (৩৮)। এ ঘটনায় পুলিশের অভিযানে হামলায় জড়িত ঢাকা থেকে ভাড়া করে আনা তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পাকুন্দিয়ায় বাস-পিকআপ সংঘর্ষে চালকসহ নিহত ৩, মারা গেছে ৭টি গরু

পাকুন্দিয়ায় বাস-পিকআপ সংঘর্ষে চালকসহ নিহত ৩, মারা গেছে ৭টি গরু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে গরুভর্তি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পিকআপের চালকসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। এছাড়া দুর্ঘটনায় পিকআপে থাকা ছোট-বড় মিলিয়ে ৭টি গরুও মারা গেছে।

‘বিগত দিনে শুধু রেলের ট্র্যাক করা হয়েছে লোকোমোটিভ ক্যারেজের কোনো উন্নয়ন হয়নি’

‘বিগত দিনে শুধু রেলের ট্র্যাক করা হয়েছে লোকোমোটিভ ক্যারেজের কোনো উন্নয়ন হয়নি’

রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, বিগত সময়ে শুধু রেলট্র্যাক করা হয়েছে, সেই পরিমাণ লোকোমোটিভ বা ক্যারেজের উন্নয়ন হয়নি। আমরা রেল ট্র্যাকের সঙ্গে লোকোমোটিভও সংগ্রহ করছি। এগুলো আন্তর্জাতিক টেন্ডার হয় এবং প্রক্রিয়াটা সমাধান হতে দুই-তিন বছর সময় লাগে। তবে যেসব মিটারগেজ লোকোমোটিভ অকেজো সেগুলোকে রিপেয়ারিং করে চালানোর চেষ্টা করছি এবং নতুন সংগ্রহের কাজও চলছে।

তাড়াইলে নরসুন্দা নদীর তীব্র ভাঙন, হুমকিতে বরুহা গ্রাম

তাড়াইলে নরসুন্দা নদীর তীব্র ভাঙন, হুমকিতে বরুহা গ্রাম

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বরুহা গ্রামে ভয়াবহ আকার ধারণ করেছে নরসুন্দা নদীর ভাঙন। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা ও আবাদি জমি। ভাঙন রোধে দ্রুত স্থায়ী ব্যবস্থা নেয়ার দাবি ক্ষতিগ্রস্তদের।

পাগলা মসজিদের দানবাক্সে টাকার সঙ্গে মিললো বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্নের চিঠি

পাগলা মসজিদের দানবাক্সে টাকার সঙ্গে মিললো বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্নের চিঠি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে কোটি কোটি টাকার পাশাপাশি প্রতিবছরের মতো এবারও পাওয়া গেছে নামে-বেনামে লেখা অসংখ্য মনোবাসনার চিঠি। এর মধ্যে একটি ব্যতিক্রমী চিঠিতে ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের স্বপ্ন প্রকাশ করেছেন এক ফুটবলপ্রেমী।

পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ৪৩ বস্তা টাকা

পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ৪৩ বস্তা টাকা

১৮২ দিন পর কিশোরগঞ্জের নরসুন্দা নদী তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩ লোহার দানবাক্স খোলা হয়েছে। আজ (শনিবার, ২৭ জুন) সকাল ৭টায় দানবাক্স খুলে রেকর্ড ৪৩ বস্তা টাকা পাওয়া গেছে।