‘কুড়িগ্রাম এক্সপ্রেসের’ ক্যান্টিনে নারীকে ধর্ষণের অভিযোগ, ২ পুলিশসহ আসামি ৫
ঢাকা-কুড়িগ্রাম রুটে চলাচলকারী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের ক্যান্টিনে ৪৪ বছর বয়সী এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিক (২২) নামে একজনকে গ্রেপ্তার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। মামলায় দুই পুলিশ সদস্যসহ মোট পাঁচজনকে আসামি করা হয়েছে।