কৃত্রিম-টাইফুন
চীনে কৃত্রিম দুর্যোগের রোমাঞ্চকর অভিজ্ঞতা; তরুণদের মধ্যে বাড়ছে ডার্ক ট্যুরিজম

চীনে কৃত্রিম দুর্যোগের রোমাঞ্চকর অভিজ্ঞতা; তরুণদের মধ্যে বাড়ছে ডার্ক ট্যুরিজম

চীনে কৃত্রিমভাবে তৈরি টাইফুন আর আকস্মিক বন্যার অনুভূতি নিতে ভিড় করছেন পর্যটকেরা। চরম প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হওয়ার এই কৃত্রিম অভিজ্ঞতা দেশটির তরুণদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। পর্যটন খাতের এই নতুন প্রবণতাকে বলা হচ্ছে ‘ডার্ক ট্যুরিজম’ বা দুর্যোগ পর্যটন। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে এখন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ‘অর্থ খরচ করে দুর্ভোগ কেনা’ কিংবা ‘ভয় কিনতে টাকা দেয়া’র মতো বিষয়গুলো। দ্য গার্ডিয়ানের বরাতে আশরাক আল-আওসাত এ তথ্য জানিয়েছে।