কৃষি-প্রতিমন্ত্রী
আমাদের পর্যাপ্ত সার মজুদ রয়েছে: কৃষি প্রতিমন্ত্রী

আমাদের পর্যাপ্ত সার মজুদ রয়েছে: কৃষি প্রতিমন্ত্রী

সারের পর্যাপ্ত মজুদ রয়েছে জানিয়ে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘এই প্রথম আমরা চরাঞ্চলে সেচযন্ত্র বিতরণ করলাম। পাট, বীজ, সারও আমরা ইতিমধ্যে বিতরণ করেছি। আমাদের পর্যাপ্ত সার মজুদ রয়েছে৷ যথার্থভাবে কৃষকরা সঠিকভাবে সার পায় সর্বোচ্চ তদারকির মধ্যে আমরা রেখেছি। সার পেতে কারও কোনো অসুবিধা হবে না, পর্যাপ্ত মজুদ রয়েছে।’

কৃষক কার্ড বণ্টন নিয়ে কাজ শুরু করবো: কৃষি প্রতিমন্ত্রী

কৃষক কার্ড বণ্টন নিয়ে কাজ শুরু করবো: কৃষি প্রতিমন্ত্রী

সরকারে গেলে কৃষকদের সার, বীজ ও কীটনাশকসহ কৃষি প্রণোদনার জন্য ‘কৃষক কার্ড’ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি। সেই প্রতিশ্রুতি অনুযায়ী, কৃষক কার্ড বণ্টন নিয়ে কাজ করার কথা জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।