কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি
কৃষিক্ষেত্রে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘স্বাধীনতার পরপর বাংলাদেশের জনসংখ্যা ছিলো প্রায় সাড়ে ৭ কোটি এবং সে সময় দেশে খাদ্যশস্যের বিশাল ঘাটতি ছিলো। খাদ্য ঘাটতির দেশ হিসেবে পরিচিত বাংলাদেশ এখন কৃষিজাত পণ্যের উৎপাদন বহুগুণ বাড়াতে সক্ষম হয়েছে। দেশে সামগ্রিকভাবে খাদ্যশস্যের ঘাটতি নেই, যার কৃতিত্ব দেশের কৃষক, কৃষিবিজ্ঞানী ও গবেষকদের।’