পার্বত্য চট্টগ্রাম চুক্তি আদায় করে ছাড়বো: ঊষাতন তালুকদার
পার্বত্য চট্টগ্রাম চুক্তি আদায় করে ছাড়ার ঘোষণা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সহ-সভাপতি ঊষাতন তালুকদার। গতকাল (বুধবার, ২০ মে) দুপুরে রাঙামাটিতে পাহাড়ি ছাত্র পরিষদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।