নকলের চল্লিশা-দাফন-কাফন সব করেছিলাম: শিক্ষামন্ত্রী
পরীক্ষায় নকল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি জানিয়েছেন, শিক্ষা ব্যবস্থায় অনিয়ম দূর করতে সরকার আইন পরিবর্তন করার কথা ভাবছে। আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষ্যে আজ (রোববার, ১২ এপ্রিল) রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে ঢাকা অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।