কারিগরি ত্রুটি সমাধানের পর পুনরায় চালু আরটিজিএস লেনদেন
বাংলাদেশ ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমে (সিবিএস) দেখা দেওয়া কারিগরি ত্রুটি সমাধান হয়েছে। এর ফলে সাময়িকভাবে বন্ধ থাকা রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) লেনদেন পুনরায় চালু হয়েছে। আজ (মঙ্গলবার, ১০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।