চীনের আগে ম্যানিলায় কোয়াড বৈঠক দিয়ে ট্রাম্পের এশিয়া সফর শুরু
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর শীর্ষ সম্মেলনের শেষ পর্যায়ে মঙ্গলবার ফিলিপাইনে পৌঁছাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইন্দো-প্যাসিফিক অঞ্চলের চার দেশের জোট কোয়াডের শীর্ষ নেতাদের দুই বছর পর হতে যাওয়া প্রথম বৈঠকে যোগ দেবেন তিনি। তবে ম্যানিলায় পৌঁছালে তাকে বিক্ষোভের মুখে পড়তে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।