হান্টাভাইরাস আতঙ্কে নজর ইউরোপমুখী প্রমোদতরীতে
হান্টাভাইরাসের কবলে পড়া বিলাসবহুল প্রমোদতরীটি স্পেনের ক্যানারি দীপপুঞ্জে ভেড়ার অনুমতি পেয়েছে। এরইমধ্যে আফ্রিকার কেপ ভার্দে থেকে ইউরোপের দিকে যাত্রার প্রস্তুতি নিচ্ছে জাহাজটি। সেখানকার বন্দরে পৌঁছে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার পরই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে কথা বলে তাদের দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। আর স্থানীয়দের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। তবে হান্টাভাইরাসের বিষয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।