
যেভাবে নস্টালজিয়ায় ফিরলো ৮০-র দশকের ট্রেন্ড, ২০টি প্রম্পটে তৈরি করুন ছবি
আপনার পরনে চওড়া শোল্ডার প্যাডযুক্ত ওভারসাইজড ব্লেজার (Oversized Blazer with Shoulder Pads), মাথায় ফোলা হেয়ারস্টাইল, কানে বড় হুপ দুল (Big Hoop Earrings) এবং ছবির ক্যানভাসজুড়ে কিছুটা দানা দানা ও ফিকে টেক্সচার। হঠাৎ দেখলে মনে হবে এটি বুঝি ১৯৮০-র দশকে তোলা কোনো ভিনটেজ ছবি। তবে বিস্ময়কর বিষয় হলো, ছবির মানুষটি ২০২৬ সালের আধুনিক যুগের!

সোশ্যাল মিডিয়ায় ৮০ ও ৯০-এর দশকের লুক, নিজের ছবিতে বানাবেন যেভাবে
প্রযুক্তি ও ফ্যাশনের প্রতিনিয়ত পরিবর্তন হলেও পুরোনো দিনের নস্টালজিয়া (Retro Nostalgia) সব সময়ই মানুষের হৃদয়ে বিশেষ জায়গা দখল করে রাখে। সাম্প্রতিক সময়ে ফেসবুক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) মাধ্যমে তৈরি ৮০ ও ৯০-এর দশকের রেট্রো লুক (80s and 90s Retro AI Photo Trend)। সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে তারকারাও নিজেদের বর্তমান ছবিকে এআইয়ের সাহায্যে বদলে দেখে নিচ্ছেন চার দশক আগে তাদের দেখতে কেমন লাগত।