ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ; নতুন মাত্রা বাংলা কিউআর
নগদ টাকার ব্যবহার কমে মোবাইল ব্যাংকিং, কার্ড ও ক্রিপ্টোকারেন্সির মতো ডিজিটাল মুদ্রার প্রচলন এখন বিশ্বজুড়ে। সে পথে এগোচ্ছে বাংলাদেশও। সবশেষ বাংলা কিউআর এনে ক্যাশলেস অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বাংলাদেশ ব্যাংক। তবে এখনও অধিকাংশ মানুষ নগদ লেনদেনে আস্থা রাখেন। তাই ক্যাশলেস অর্থনীতির সুফল পেতে ডিজিটাল অর্থ ব্যবস্থাপনা ও জনসচেতনতার বিকল্প নেই বলছেন অর্থনীতিবিদরা।