
আট বছর পর স্যান্ডপেপার কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন উসমান খাজা
আট বছর আগের কেপ টাউন টেস্টে স্যান্ডপেপার কেলেঙ্কারি নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন উসমান খাজা। বল টেম্পারিংয়ের দায়ে তিন ক্রিকেটার নিষিদ্ধ হলেও খাজার দাবি, এই বিষয়ে জানতো পুরো দলই। যদিও বিষয়টি অস্বীকার করেছেন তৎকালীন কোচ ড্যারেন লেহম্যান। এদিকে প্রয়োজনে আবারও তদন্তের কথা জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

কোকেন সেবনের দায়ে নিষিদ্ধ হলেন ক্রিকেটার ক্রিস লিন
কোকেন সেবনের দায়ে অস্ট্রেলিয়ার ব্যাটার ক্রিস লিনকে এক মাসের নিষেধাজ্ঞা দিয়েছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

যৌন হয়রানি নিয়ে বিসিবির তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে না: বিসিবির আইনজীবী
যৌন হয়রানি নিয়ে বিসিবি’র তদন্ত কমিটির রিপোর্ট কখনোই প্রকাশ করা হবে না। এটা হাইকোর্টের রায়ের পরিপন্থী হবে ও ভিক্টিমদের পরিচয় গোপন রাখার স্বার্থেই করা হবে না বলে জানিয়েছেন বিসিবি’র আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান। আজ (বুধবার, ৪ নভেম্বর) সাংবাদিকদের এ কথা জানান তিনি। এছাড়া তিনি বলেন, ‘নিষেধাজ্ঞা বাতিল চেয়ে নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম যে দুটি রিট করেছিলেন সে দুটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।’

২৪ বছর পর আফ্রিকায় বিশ্বকাপ; টিকিটের আবেদনে নতুন রেকর্ড
২৪ বছর পর আফ্রিকায় ফিরছে ওয়ানডে বিশ্বকাপ। ক্রিকেটের এই মেগা আসর নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে অন্যরকম এক উন্মাদনা। টিকিটের নিবন্ধনের সময় শেষ হওয়ার আগেই জমা পড়েছে রেকর্ড ১২ কোটির বেশি আবেদন। ফাইনালকেও ছাড়িয়ে গেছে ভারত-পাকিস্তান মহারণের টিকিটের চাহিদা! বিশ্বকাপ ক্রিকেটের টিকিটের এই উন্মাদনা।

নারী ইমার্জিং নেশন্স ট্রফির জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা
আইসিসি নারী ইমার্জিং নেশন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সংযুক্ত আরব আমিরাতের আজমানে হতে যাওয়া এই টুর্নামেন্টে খেলতে আগামী ১০ নভেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ দল।

ওয়ানডে বিশ্বকাপের টিকিটে রেকর্ড ১২ কোটির বেশি আবেদন
২৪ বছর পর আফ্রিকায় ফিরছে ওয়ানডে বিশ্বকাপ! ক্রিকেটের এই মেগা আসর নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে অভূতপূর্ব উন্মাদনা। টিকিটের নিবন্ধনের সময় শেষ হওয়ার আগেই জমা পড়েছে রেকর্ড ১২ কোটির বেশি আবেদন। ফাইনালকেও ছাড়িয়ে গেছে ভারত-পাকিস্তান মহারণের টিকিটের চাহিদা!

৯ বছর পর শিরোপা জিতলো পাকিস্তান
৯ বছরের অপেক্ষার অবসান। শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের চ্যাম্পিয়ন পাকিস্তান। লাহোরের ফাইনালে ৩২৬ রানের লক্ষ্য তাড়া করে ৭ উইকেটের রোমাঞ্চকর জয় শাহিন শাহ আফ্রিদির দলের।

বিশ্বকাপের আগে ব্যাটিং কোচ নিয়ে ভাবনায় বিসিবি
বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং সামাল দেবেন কে? সাড়ে তিন বছর ধরেই নানা পরীক্ষা-নিরীক্ষার পরেও টাইগার ব্যাটারদের পারফরম্যান্সের গ্রাফ তলানির দিকে। আসন্ন বিশ্বকাপের আগে কন্ডিশন বিবেচনায় প্রোটিয়া কোচের দিকে বিশেষ নজর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। যেখানে আছে হাশিম আমলা, মার্ক বাউচারসহ অভিজ্ঞ কিছু নাম। আবার পাকিস্তানি কিংবদন্তি মোহাম্মদ ইউসুফকেও আলোচনার টেবিলে রেখেছে ক্রিকেট বোর্ড।

১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলাম
চলতি বছরের ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় বসবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলাম। গেলো তিন আসর বিদেশের মাটিতে হওয়ার পর নিলাম এবার ভারতের মাটিতে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

জিম্বাবুয়েকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা আফগানদের
শারজাহতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জিম্বাবুয়েকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে আফগানিস্তান।। জিম্বাবুয়ের করা ১৬৯ রানের জবাবে আফগানরা লক্ষ্যে পৌঁছায় ১৫ ওভার তিন বল হাতে রেখে।

বিসিবি একাদশের বড় সংগ্রহের পর প্রস্তুত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ড্র
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের আনঅফিশিয়াল প্রস্তুতি ম্যাচে ড্র করেছে বিসিবি একাদশ। স্বাগতিকদের ৭ উইকেটে ৩৭১ রানের জবাবে ৬ উইকেটে ৩৩৬ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করে ওয়েস্ট ইন্ডিজ।

ওয়ানডেতে নতুন ইতিহাস গড়লেন জো রুট
ইংল্যান্ডের হয়ে এককভাবে ওয়ানডে ক্রিকেটে ৮ হাজার রান করা প্রথম ব্যাটার হয়েছেন জো রুট।