যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার ঝুঁকি, ক্ষেপণাস্ত্র সংকটে পড়তে পারে যুক্তরাষ্ট্র: সিএনএন
ইরান যুদ্ধে গত সাত সপ্তাহে যুক্তরাষ্ট্র তাদের ক্ষেপণাস্ত্রের মজুত থেকে বড় একটি অংশ ব্যবহার করে ফেলেছে। চলমান যুদ্ধে মার্কিন বাহিনীর গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের মজুত উল্লেখযোগ্য হারে কমেছে, যা ভবিষ্যতে বড় কোনো সংঘাতের ক্ষেত্রে দেশটির জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে উঠে এসেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের সাম্প্রতিক এক বিশ্লেষণী প্রতিবেদনে।