
সেনাবাহিনীর সহায়তায় গন্তব্যে ফিরেছে সাজেকে আটকা ৩১১ পর্যটক
রাঙামাটির সাজেকে দু’দিন ধরে আটকা পড়া ৫৬১ জন পর্যটকের মধ্যে আজ (শুক্রবার, ১০ জুলাই) সেনাবাহিনীর সহায়তায় আরও ৩১১ জন গন্তব্যে ফিরে গেছেন। এর আগে গতকাল (বৃহস্পতিবার, ৯ জুলাই) ফেরেন ১৫০ পর্যটক। তবে আরও ১০০ জন পর্যটক এখনও সাজেক আটকা রয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে তারাও ফিরে যাবেন গন্তব্যে।

সেনাবাহিনীর সহায়তায় সরানো হয়েছে সাজেকে আটকা ১৫০ পর্যটককে
রাঙামাটির সাজেকে দু’দিন ধরে আটকা পড়া ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০ জনকে সাজেক সরিয়ে আনা হয়েছে। আরও চার শতাধিক পর্যটক এখনও সাজেক আটকা রয়েছেন। সাজেক-খাগড়াছড়ির দীঘিনালা সড়কের মাচালং, সীমানাছড়া, বাঘাইহাট বাজার ও কবাখালী এলাকায় সড়ক তলিয়ে যাওয়ায় যান চলাচল বিচ্ছিন্ন হয়ে পর্যটকরা সাজেকে আটকা পড়েন।

খাগড়াছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ১
খাগড়াছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের গোলাগুলিতে নিউটন চাকমা নামে একজন নিহত হয়েছে। আজ (বুধবার, ৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ি সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আকবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

তিন জেলায় নতুন পুলিশ সুপার
খাগড়াছড়ি, মাগুরা ও মাদারীপুরে নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার। আজ (সোমবার, ১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।

খাগড়াছড়িতে তিনজন পাহাড়ি হত্যায় ইউপিডিএফের বিচার দাবিতে রাঙামাটিতে পিসিসিপির বিক্ষোভ
খাগড়াছড়ির গুইমারা রামসু বাজারে আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমাকে গুলি করে হত্যায় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফকে দায়ী করে সশস্ত্র সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ-পিসিসিপি। অন্যথায় কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

খাগড়াছড়ির গহীন জঙ্গলে ইউপিডিএফের গোপন আস্তানায় সেনাবাহিনীর অভিযান
অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার যুবনেশ্বর পাড়া এলাকার গভীর জঙ্গলে ইউপিডিএফের একটি গোপন আস্তানা ঘেরাও করে তল্লাশি অভিযান চালিয়েছে সেনাবাহিনীর একটি অভিযানিক দল। আজ (সোমবার, ৬ অক্টোবর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোর আনুমানিক ৫টায় এ অভিযান পরিচালনা করা হয়।

খাগড়াছড়িতে কাল ভোর ৬টা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার
পার্বত্য জেলা খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও জনগণের জানমালের ক্ষতিসাধনের আশঙ্কার কারণে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। আগামীকাল (রোববার, ৫ অক্টোবর) ভোর ৬টা থেকে এ প্রত্যাহার আদেশ কার্যকর হবে। আজ (শনিবার, ৪ অক্টোবর) খাগড়াছড়ি পার্বত্য জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

রাঙামাটির দর্শনীয় স্থানে পর্যটকদের উপচেপড়া ভিড়
রাঙামাটির বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটকদের ভিড় বেড়েছে। দুর্গাপূজার টানা ছুটিতে প্রকৃতিপ্রেমীরা ছুটে আসছেন রাঙামাটিতে। এরই মধ্যে রাঙামাটি ও কাপ্তাইয়ের হোটেল রিসোর্টে ৮০ শতাংশ পর্যন্ত আগাম বুকিং হয়ে আছে। তবে খাগড়াছড়ির আন্দোলন সংঘাতে সাজেকে অনেকটাই পর্যটক শূন্য হয়ে আছে।

তিন পার্বত্য জেলায় জুম্ম ছাত্র জনতার অবরোধ: বাস চলাচল বন্ধ
খাগড়াছড়ির চলমান ঘটনায় জুম্ম ছাত্র জনতার ব্যানারে ডাকা তিন পার্বত্য জেলায় অবরোধ কর্মসূচি রাঙামাটিতে শান্তিপূর্ণভাবে চলছে। জেলার কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির খবর পাওয়া যায়নি। অবরোধের কারণে বাস চলাচল বন্ধ রয়েছে। এদিকে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা টহল জোরদার করেছে। জেলা ও উপজেলা প্রশাসনও পরিস্থিতি সার্বক্ষণিক নজরে রাখছেন।

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় উপদেষ্টা সুপ্রদীপ
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা মতবিনিময় সভা করেছেন। আজ (রোববার, ২৮ সেপ্টেম্বর) খাগড়াছড়িতে জেলা প্রশাসনের উদ্যোগে কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

নিরাপত্তা বাহিনীর বিশেষ ব্যবস্থায় পর্যটক ফিরিয়ে আনা হচ্ছে খাগড়াছড়িতে
খাগড়াছড়িতে নারী নিপীড়ন বন্ধে ও জড়িতদের শাস্তির দাবিতে জুম্ম ছাত্র-জনতার ডাকা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধে ভোগান্তিতে পর্যটক ও সাধারণ মানুষ। গতকাল (শুক্রবার, ২৬ সেপ্টেম্বর) সাজেকে পর্যটক প্রবেশ করেছে ২ হাজার ২শ। সাজেকের সবকয়টি রিসোর্ট ও কটেজ বুকিং ছিলো। আজ (শনিবার, ২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নিরাপত্তা বাহিনীর সহায়তায় সাজেক থেকে পর্যটক ফিরিয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন বাঘাইহাট জোনের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম।

খাগড়াছড়িতে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফের গুলিবিনিময়, অস্ত্র-গুলি উদ্ধার
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার দুর্গম জগাপাড়া এলাকায় পাহাড়ি সশস্ত্র দলের বিরুদ্ধে সেনাবাহিনী দীর্ঘমেয়াদি অভিযান পরিচালনা করছে। অভিযানের অংশ হিসেবে আজ (শনিবার, ২০ সেপ্টেম্বর) সকালে টহল দল কর্তৃক এলাকার ইউপিডিএফ (মূল) দলের এক সন্দেহভাজন সক্রিয় সদস্যের বাড়িতে তল্লাশি চালানো হয়।