খোলা-বাজার

নীলফামারীতে জ্বালানি সংকট; খোলা বাজারে বিক্রি ও মজুতের অভিযোগ
নীলফামারীতে ফুয়েল স্টেশনগুলোতে স্বাভাবিক সময়ে যে তেল ৩ দিনে শেষ হতো, এখন সেটা ৩ থেকে ৬ ঘণ্টায় শেষ হচ্ছে। অভিযোগ উঠেছে, পাম্প থেকে তেল নিয়ে বাড়িতে মজুত করছেন অনেকে। খোলা বাজারে বেশি দামে বিক্রির অভিযোগও আছে। ফুয়েল কার্ড চালু হলে এ সমস্যার কিছুটা সমাধান হবে বলছেন ফুয়েল পাম্প কর্তৃপক্ষ। তবে, প্রশাসনের অবহেলাকেও দায়ী করছেন অনেকে।

খোলা বাজারে ধান বিক্রির আগ্রহ, ধান চাল সংগ্রহ অভিযানে ভাটা
জামালপুরে চলতি বছরের মে মাসে বোরো মৌসুমের ধান চাল সংগ্রহ অভিযান কার্যক্রমের উদ্বোধন হয় চলবে ৩১ তারিখ পর্যন্ত। ৩৪ হাজার ৪১৪ মেট্রিক টন সিদ্ধ চাল, ৪৫ টাকা কেজি দরে সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। তবে খোলা বাজারে মোটা চাল বিক্রি হচ্ছে ৪৭ থেকে ৪৮ টাকা কেজি দরে এবং চিকন চাল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ টাকায়। দাম বেশি পাওয়ায় কৃষকরা ঝুঁকছেন খোলা বাজারে ধান বিক্রির দিকে। এতে করে ভাটা পড়েছে চাল সংগ্রহ অভিযানে।