শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়া মেনেই এগোবে: রণধীর জয়সওয়াল
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের আবেদনটি একটি আইনি ও বিচার বিভাগীয় বিষয় এবং আইন অনুযায়ীই বিষয়টি এগিয়ে নেয়া হবে বলে জানিয়েছে ভারত। মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।