
ছায়া মন্ত্রিসভা কী, কেন গঠন করা হয়?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (13th General Election) নিরঙ্কুশ জয়ের পর বিএনপি যখন সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই রাজনীতির নতুন মেরুকরণ হিসেবে সামনে এসেছে ‘ছায়া মন্ত্রিসভা’ (Shadow Cabinet) গঠনের ঘোষণা। সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও জামায়াত নেতা শিশির মনির এবং জাতীয় নাগরিক পার্টির (NCP) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এই ঘোষণা দেশজুড়ে কৌতূহল সৃষ্টি করেছে।

জাতীয় নাগরিক কমিটির নতুন দল: আত্মপ্রকাশের আগেই নেতৃত্ব নিয়ে বিরোধ
নেতাদের দাবি অর্ন্তকোন্দল নয় এটি নেতৃত্বের প্রতিযোগিতা
চলতি সপ্তাহে নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের সংগঠন জাতীয় নাগরিক কমিটি। নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে গঠিত এ দলের আদর্শ হবে মধ্যমপন্থার। চর্চা হবে গণতন্ত্র ও জবাবদিহিতা। তবে আত্মপ্রকাশের আগেই দলটির নেতৃত্ব নিয়ে বিরোধ তৈরি হয়েছে। কেন্দ্রীয় নেতাদের দাবি, এটি অর্ন্তকোন্দল নয় বরং নেতৃত্বের প্রতিযোগিতা। এদিকে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর কাছ থেকে শিক্ষা নিয়ে নতুন দলকে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার আহ্বান রাষ্ট্রবিজ্ঞানীদের।