গণপূর্তমন্ত্রী
কুমিল্লায় ১৮ আগস্ট থেকে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান: গণপূর্তমন্ত্রী

কুমিল্লায় ১৮ আগস্ট থেকে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান: গণপূর্তমন্ত্রী

কুমিল্লায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশে গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, মাদকের বিরুদ্ধে বিএনপি জিরো টলারেন্স নীতিতে অবস্থান করছে। আগামী ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকবিরোধী সাঁড়াশি অভিযান শুরু হবে। এর মধ্যে কোনো মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করলে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে মাদক ব্যবসায়ী, ডিলার ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

প্রাপ্য মনে করলে সরকার সমিতিকে প্লট দেবে: গণপূর্তমন্ত্রী

প্রাপ্য মনে করলে সরকার সমিতিকে প্লট দেবে: গণপূর্তমন্ত্রী

আগে চাইলে গণপূর্ত মন্ত্রণালয় সমিতিকে প্লট দিতে পারতো। কিন্তু এখন প্রধানমন্ত্রীর অনুমতির দরকার হয়। প্রাপ্য মনে করলে সরকার সমিতিকে প্লট দেবে বলে মন্তব্য করেন বিএনপি কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের সুমন।