
ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর আশঙ্কায় বন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত
বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ (সোমবার, ২৬ অক্টোবর) ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ পরিণত হতে পারে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকায় আকাশ ঘন মেঘাচ্ছন্ন এবং গুমোট আবহাওয়া বিরাজ করছে।

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, আঘাত হানতে পারে যেসব এলাকায়
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে শক্তিশালী রূপ ধারণ করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর (Bay of Bengal deep depression and cyclone update)। এটি ক্রমেই আরও শক্তিশালী হয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। আজ (বুধবার, ২৯ জুলাই) দেশের সমুদ্র বন্দরসমূহের জন্য জারি করা বিশেষ আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে উপকূলের বিভিন্ন জেলায় থেমে থেমে বৃষ্টি
বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে উপকূলের বিভিন্ন জেলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে দেশের সমুদ্র বন্দরগুলোকে এক নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

ঘূর্ণিঝড় 'দানা' এ রূপ নিলো বঙ্গোপসাগরের নিম্নচাপ, বাড়ছে শক্তি
চার সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত
পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় ‘দানা’ এ পরিণত হয়েছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

ভারি বৃষ্টিপাতে বিপর্যস্ত কলকাতা, দুই জেলায় রেড অ্যালার্ট জারি
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে একটানা ভারি বৃষ্টিপাতে বিপর্যস্ত কলকাতা। পশ্চিমবঙ্গের দুই জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। আকস্মিক বন্যার আশঙ্কায় রাজ্যজুড়ে সতর্কতা জারি করেছে প্রশাসন। শুক্রবার রাতভর বৃষ্টির পর শনিবারও একটানা বর্ষণে স্থবির হয়ে পড়েছে জনজীবন।

সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এ অবস্থায় দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিকেল নাগাদ ‘রিমাল’ ঘূর্ণিঝড়ে রূপ নেবে: আবহাওয়া অফিস
আজ (শনিবার, ২৫ মে) বিকালের দিকে গভীর নিম্নচাপটি ‘রিমাল’ ঘূর্ণিঝড়ে রূপ নেবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। নিম্নচাপটি আরও ঘনীভূত হচ্ছে বলেও সকালে জানানো হয়।