সোয়া ২ কেজি গানপাউডার উদ্ধার; আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
রাজধানী থেকে ২ কেজি ২৯০ গ্রাম গানপাউডারসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে ওই নেতার কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) এক নেতা ও যুবলীগের এক নেত্রীকে গ্রেপ্তার করার কথা বলেছেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।