গুপ্তচরবৃত্তি
ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরাইলি বিমান বাহিনীর ২ সদস্য অভিযুক্ত

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরাইলি বিমান বাহিনীর ২ সদস্য অভিযুক্ত

ইসরাইলি বিমান বাহিনীর দুই সদস্যের বিরুদ্ধে ইরানের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার অভিযোগ আনা হয়েছে। ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত, পুলিশ এবং সামরিক বাহিনীর যৌথ তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে শত্রুরাষ্ট্রকে সহায়তা এবং স্পর্শকাতর তথ্য পাচারের মতো গুরুতর নিরাপত্তা অপরাধের অভিযোগ আনা হয়েছে। ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তি: সিভিল ডিফেন্স কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিলো ইরান

ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তি: সিভিল ডিফেন্স কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিলো ইরান

ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে সিভিল ডিফেন্সের এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। আজ (বুধবার, ২২ এপ্রিল) দেশটির বিচার বিভাগীয় বার্তা সংস্থা মিজান নিউজ এজেন্সির এক প্রতিবেদনের বরাত দিয়ে মিডল ইস্ট আই এ তথ্য জানিয়েছে।

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ দায়ে ইরানে গ্রেপ্তার ৫১

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ দায়ে ইরানে গ্রেপ্তার ৫১

ইরানের গোয়েন্দা সংস্থা দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কেরমান শহরে যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং যুক্তরাজ্যের সঙ্গে সংশ্লিষ্ট ‘গুপ্তচরবৃত্তি ও নাশকতামূলক নেটওয়ার্ক’ গুঁড়িয়ে দেয়ার দাবি করেছে। ইরানের রাষ্ট্রীয় গোয়েন্দা বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ৩০ জন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ৩০ জন গ্রেপ্তার

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তি, সহযোগিতা বা অপারেটিভ হিসেবে কাজ করার অভিযোগে তারা ৩০ জনকে গ্রেপ্তার করেছে। আজ (মঙ্গলবার, ১০ মার্চ) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে মন্ত্রণালয়।

আইআরজিসির পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগ, কাতারে গ্রেপ্তার ১০

আইআরজিসির পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগ, কাতারে গ্রেপ্তার ১০

কাতার কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) পক্ষে কাজ করায় গুপ্তচরবৃত্তি ও নাশকতার অভিযোগে ১০ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। গতকাল (মঙ্গলবার, ৩ মার্চ) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬

ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬

ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ৬ জনকে গ্রেপ্তার করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যে ছয়জন ইসরাইলের মোসাদ সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তি করছিল এবং পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হামাদান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।