মাদক সম্রাট এল মেনচোর মৃত্যুতে মেক্সিকো উত্তাল, বেড়েছে সহিংসতা
সামরিক অভিযানে কুখ্যাত মাদক সম্রাট এল মেনচো নিহতের পর মেক্সিকোতে ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে সহিংসতা। এখন পর্যন্ত ২৫ ন্যাশনাল গার্ড সদস্য ও ৩০ সন্দেহভাজন মাদক কারবারি নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তত ২০টি রাজ্যে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। আতঙ্কে ঘর থেকে বের হচ্ছেন না মানুষ।