নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ; একই পরিবারের ৫ জন দগ্ধ
নারায়ণগঞ্জের ফতুল্লার উত্তর ভূইগর এলাকায় গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। আজ (রোববার, ১০ মে) ভোরে গিরিধারা এলাকার ৬ নাম্বার সড়কের একটি ৮ তলা ভবনের নিচতলার পশ্চিম পাশের ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।