ঘোড়া

ঘোড়া জবাই করে গরুর মাংস হিসেবে বিক্রির চেষ্টা; আটক ৩ জনের এক বছর কারাদণ্ড
দিনাজপুরের নবাবগঞ্জে গোপনে ঘোড়া জবাই করে সেই মাংস গরুর মাংস বলে বিক্রির জন্য প্রস্তুত করার সময় ৩ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ঘটনাস্থল থেকে ১২ মণ ঘোড়ার মাংস জব্দ করা হয়।

৪৯ বছর ধরে কবর খোঁড়া মনু মিয়ার সঙ্গী ঘোড়াটি মারলো কে!
ঢাকার একটি বেসরকারি হাসপাতালের বিছানায় শুয়ে বৃদ্ধ মনু মিয়া, বয়স ৬৭। শরীরে একাধিক রোগ বাসা বেঁধেছে। চোখে দৃষ্টি ঝাপসা, কিন্তু মন এখনো টানছে দূরের সেই গ্রামের দিকে, যেখানে কেউ মারা গেলে তিনিই প্রথম ছুটে যেতেন, হাতে কোদাল নিয়ে। কিন্তু কী করে ছুটে যাবেন? তিনদিন হলো তিনি জানেনেই না যে, তার ছুটে চলার সঙ্গী, জীবনের সবচেয়ে বিশ্বস্ত প্রাণী ঘোড়াটি আর বেঁচে নেই।