লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে ‘চট্টগ্রাম উৎসব’; সম্মাননা পেলেন গুণীজন ও প্রবীণরা
চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা এবং প্রবাসী চট্টগ্রামবাসীর মধ্যে ঐক্য ও সম্প্রীতি জোরদারের লক্ষ্যে যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হয়েছে ‘চট্টগ্রাম উৎসব ইউকে ২০২৬’। বর্ণাঢ্য এ আয়োজনে চট্টগ্রামের চার সংসদ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। উৎসবে গুণীজন ও প্রবীণদের সম্মাননা দেয়া হয়।