চট্টগ্রাম-চেম্বার-অব-কমার্স
ঈদের আগে চট্টগ্রাম আইসিডিতে রপ্তানি পণ্যের চাপ, দ্বিগুণ বেড়েছে ভাড়া

ঈদের আগে চট্টগ্রাম আইসিডিতে রপ্তানি পণ্যের চাপ, দ্বিগুণ বেড়েছে ভাড়া

ঈদের ছুটির আগেই চট্টগ্রামের বেসরকারি আইসিডিগুলোতে তৈরি পোশাকসহ রপ্তানি পণ্যের চাপ বেড়েছে। এতে পণ্য পরিবহনের ভাড়া বেড়েছে দ্বিগুণ। পরিবহন মালিকরা বলছেন, ডিপোগুলোতে চার-পাঁচ দিন গাড়ি আটকে থাকায় রপ্তানিপণ্য খালাসে দীর্ঘ সময় লাগছে। পরিবহন সংকটে ভাড়া বাড়ায় ডিপোগুলোকে দায়ী করে রপ্তানিকারকরা বলছেন, ডিপো ও ফরওয়ার্ডারের মধ্যে কার্যকর সমন্বয় না থাকায় ভোগান্তির সঙ্গে অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে।

১৩৭ বছরে চট্টগ্রাম বন্দর, আগ্রহ বেড়েছে বিদেশি বিনিয়োগকারীদের

১৩৭ বছরে চট্টগ্রাম বন্দর, আগ্রহ বেড়েছে বিদেশি বিনিয়োগকারীদের

প্রতিষ্ঠার ১৩৭ বছরে পর্দাপণ করলো চট্টগ্রাম বন্দর। এ বছর গভীর সমুদ্র বন্দর নির্মাণের উদ্যোগকে চট্টগ্রাম বন্দরের ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখছেন ব্যবহারকারীরা। শুধু তাই নয় এবার অপার সম্ভাবনার বন্দর হিসেবে বিদেশি বিনিয়োগকারীদের নজরও কেড়েছে এই বন্দর। এ ছাড়া আগামীর বন্দর হিসেবে পরিচিতি পাওয়া ২২ হাজার কোটি টাকার মেগা প্রকল্প বে টার্মিনালকে ধরা হচ্ছে দেশের অর্থনৈতিক উন্নয়নের সোপান হিসেবে।

বিদায়ী অর্থবছরে রাজস্ব আদায়: চট্টগ্রাম কাস্টমসে  ৯ হাজার কোটি টাকা ঘাটতি

বিদায়ী অর্থবছরে রাজস্ব আদায়: চট্টগ্রাম কাস্টমসে ৯ হাজার কোটি টাকা ঘাটতি

সদ্যবিদায়ী অর্থবছরে ৬৮ হাজার ৬০০ কোটি টাকা রাজস্ব আহরণ করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। লক্ষ্যমাত্রা পূরণে ৯ হাজার কোটি টাকা ঘাটতি থাকলেও প্রবৃদ্ধি সাড়ে ৯ শতাংশ। তবে এলসি জটিলতা ও ডলার সংকটে বাণিজ্যিক ও বিলাসী পণ্য আমদানি কমায় রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছে কর্তৃপক্ষ।