কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের সঙ্গে ধাক্কায় যাত্রীবাহী বাস দুমড়ে-মুচড়ে ১২ জন নিহত হয়েছেন। গতকাল (শনিবার, ২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে জাঙ্গালিয়া কচুয়ায় পদুয়ার বাজার বিশ্বরোড রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে নিহতদের মধ্যে সাতজন পুরুষ, তিনজন মহিলা ও দুইজন শিশু বলে নিশ্চিত হওয়া গেছে।