চট্টগ্রাম-রাঙামাটি
কাপ্তাই হ্রদে বেড়েছে পানি, বাঁধের ১৬ গেট খোলা হতে পারে শনিবার

কাপ্তাই হ্রদে বেড়েছে পানি, বাঁধের ১৬ গেট খোলা হতে পারে শনিবার

টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে কাপ্তাই হ্রদে পানির স্তর বৃদ্ধি পেয়েছে। এতে কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার ১০৮ দশমিক ৫০ ফুট এর কাছাকাছি হওয়ায় বাঁধের ওপরও চাপ বাড়ছে। এ অবস্থায়, বাঁধের উজান ও ভাটি এলাকার বন্যা নিয়ন্ত্রণে আগামীকাল (শনিবার, ১৮ জুলাই) সকাল ১১টায় বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ।

সাড়ে ৪ ঘণ্টা পর হেফাজতে ইসলামের অবরোধ প্রত্যাহার

সাড়ে ৪ ঘণ্টা পর হেফাজতে ইসলামের অবরোধ প্রত্যাহার

সাড়ে ৪ ঘণ্টা পর চট্টগ্রাম-রাঙামাটি ও চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন হেফাজতে ইসলামীর নেতাকর্মীরা। আজ (বুধবার, ৮ অক্টোবর) সকাল থেকে কেন্দ্রীয় নেতা মো. সোহেল চৌধুরিকে পরিকল্পিতভাবে বাস চাপায় হত্যার অভিযোগে এ অবরোধ পালন করছিলো তারা। সকাল পৌনে সাতটা থেকে ক্ষতিপূরণের আশ্বাসে অবরোধ শুরু হয়। বেলা সোয়া ১১টায় তা প্রত্যাহার করে নেয়া হয়।

রাঙামাটিতে বাস উল্টে ৪ যাত্রী আহত

রাঙামাটিতে বাস উল্টে ৪ যাত্রী আহত

চট্টগ্রাম-রাঙামাটি আঞ্চলিক সড়কে একটি যাত্রীবাহী বাস উল্টে ৪ যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে জুয়েল দাশ (৪৫) নামের একজনের অবস্থা গুরুতর। অন্যরা হলেন- দিপংকর দত্ত (৪৩), সুজন চৌধুরী (৪২) ও মিলন চাকমা (২০)। আহতদের রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।