জাতীয় ঐক্য রক্ষায় ৭ নভেম্বরের চেতনা ধারণ করতে হবে: ডা. শাহাদাত
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি দিন। জাতীয় ঐক্য রক্ষায় ৭ নভেম্বরের চেতনা ধারণ করতে হবে। আজ (শনিবার, ৭ নভেম্বর) দুপুরে নগরের ষোলশহর দুই নম্বর গেট এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত বিপ্লব উদ্যানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চসিকের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন।