চমচম

টাঙ্গাইলের চমচম বিদেশে রপ্তানির উদ্যোগ নেয়া হবে: প্রতিমন্ত্রী টুকু
টাঙ্গাইলের শতবর্ষের ঐতিহ্যবাহী চমচমকে বিদেশে রপ্তানির উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আজ (শুক্রবার, ৪ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে তিন দিনব্যাপী ‘মিষ্টি উৎসব-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চমচমের জিআই স্বীকৃতিতে খুশি টাঙ্গাইলবাসী
জেলার ঐতিহ্যবাহী চমচম জিআই স্বীকৃতি পাওয়ায় উচ্ছ্বসিত টাঙ্গাইলবাসী। এই স্বীকৃতি চমচমের বাণিজ্যের আরও প্রসার ঘটাবে বলে মনে করেন ব্যবসায়ীরা।