ব্যয় কমাতে ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিপুল বিনিয়োগের ব্যয় সামাল দিতে খরচ কমানোর উদ্যোগ নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। যার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি প্রায় ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার বিনিময়ে আর্থিক সুবিধা দেয়ার প্রস্তাব দিয়েছে। প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় এক-চতুর্থাংশ এ প্রস্তাবের আওতায় আসতে পারেন। গতকাল সোমবার মাইক্রোসফটের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।